ধর্ষণ করতে যাওয়ার অভিযোগে যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
২৩ জানুয়ারি ২০২২, ০১:০১আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫:২৫

ধর্ষণ করতে যাওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছেন গৃহবধূ ও তার স্বজনরা। ধর্ষণ থেকে বাচঁতে এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন ওই গৃহবধূ ও তার স্বজনরা। 

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ওই গৃহবধূর ঘরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত যুবকের বাড়ি উপজেলার সনমান্দী ইউনিয়নে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। 

তবে গোপনাঙ্গ হারানো যুবক ধর্ষণ করতে যাওয়ার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, শত্রুতার জেরে কৌশলে তাকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। 

লিখিত অভিযোগে ওই গৃহবধূ উল্লেখ করেন, তার স্বামী ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে তাদের প্রতিবেশী ওই যুবক দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। এ বিষয়ে অভিযুক্তকে বারবার সতর্ক করা হয়েছে। গত শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়ে অভিযুক্ত যুবক গৃহবধূর ঘরে প্রবেশ করে। একপর্যায়ে গৃহবধূকে জাপটে ধরলে তার মেয়ে, মেয়ের জামাতা একত্রিত হয়ে যুবককে ধরে বেঁধে ফেলেন। এরপর ব্লেড দিয়ে গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। 

 

 

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান