কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু

রাজবাড়ী সংবাদদাতা
২৫ জানুয়ারি ২০২২, ১২:৩২আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩:২৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর তা শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। 

সরেজিমন ও দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, ভোর থেকে পদ্মায় কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মা নদীতে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত চার কিলোমিটারের বেশি দীর্ঘ যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। এতে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

রাজবাড়ী ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ঘাটে তেমন কোনও ভোগান্তি সৃষ্টি হয়নি। মঙ্গলবার সকালে কুয়াশার কারণে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ হয়ে যাওযার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে তিন শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের