বাসাইলে ১৮ দোকানে আগুন, কোটি টাকার ওপর ক্ষতি

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৭

টাঙ্গাইলের বাসাইলে বাজারে আগুন লেগে ১৮টি দোকান পুড়েছে। এতে প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নাইকানীবাড়ী-ইশ্বরগঞ্জ বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার নাইকানীবাড়ী-ইশ্বরগঞ্জ বাজারে কালাম ও নাজমুলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আরও ১৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সংগ্রাম বলেন, ‘মুহূর্তের মধ্যেই ওষুধের দোকান, কাপড়, সাউন্ড সিস্টেম ও হার্ডওয়্যারসহ ১৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই দোকানের মালিকদের প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামুন সিকদার বলেন, ‘আমার হার্ডওয়্যারের দোকান পুড়ে গেছে। প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়েছে।’

ফজল মিয়া বলেন, ‘আমার সাউন্ড সিস্টেমের দোকানের সব মালামাল পুড়েছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ বের করার কাজ চলছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে আমরা ধারণা করছি।’

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম