জাহাঙ্গীর অনুসারী কাউন্সিলরকে দল থেকে অব্যাহতি

গাজীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:১৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:১৫

গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মনিরুজ্জামানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিতপত্রে বহিষ্কারের তথ্য জানানো হয়। 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুর রহমান আজিজ স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামানের কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এর প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক (গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর গ-উপধারা অনুযায়ী) সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে তাকে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে, হাজী মনিরুজ্জামানকে দলীয় পদ থেকে অব্যাহতির খবরে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষ নেওয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার ও মেয়রের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। সম্প্রতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠিত একাধিক সভায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের পক্ষ অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ ও দলীয় পদ থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর তার পক্ষ অবলম্বন করায় স্থানীয় আওয়ামী লীগ কাউন্সিলর হাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে নানা অভিযোগ দাখিল করলে দল অব্যাহতির এ সিদ্ধান্ত নেয়।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী