টাকা চেয়ে জেলা প্রশাসকের নম্বর থেকে কল

শরীয়তপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৪

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসানের ফোন নম্বর ক্লোন করার অভিযোগ উঠেছে। রবিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীর কাছে ওই নম্বর থেকে টাকা চেয়ে ফোন করা হয়েছে।  

শরীয়তপুর জেলা প্রশাসন এবং জেলা প্রশাসন শরীয়তপুর ফেসবুক পেজ থেকে জানা যায়, শরীয়তপুরের জেলা প্রশাসকের মোবাইলফোন নম্বরটি (০১৭১৫.....) একটি অসাধু চক্র ক্লোন করেছে। ওই চক্র বিভিন্ন জনের কাছে আর্থিক সুবিধা দাবি করেছে। এ সংক্রান্ত যেকোনও ফোনকল এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে জেলা প্রশাসকের কার্যালয়ে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী সুমিত্রা রানী দে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে ডিসি স্যারের ফোন আসে আমার মোবাইলেফোনে। ফোন ধরার পর কণ্ঠ এবং টাকা চাওয়ায় পুরোপুরি বুঝতে পারি যে এটা স্যার নন। কোনও একটি চক্র জালিয়াতি করছে। পরে আমি দফতরের কর্মকর্তাদের বিষয়টি জানাই।

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, একটি চক্র ডিজিটাল প্রতারণার কৌশল অবলম্বন করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই জনসাধারণকে সতর্ক করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। আর ঘটনাটির জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক এসএম আতিক উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল বিকালে জেলা প্রশাসকের ফোন নম্বর ক্লোন হওয়ার ঘটনায় একটি জিডি হয়েছে। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম