নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক চাপে নেই: সিইসি

সাভার প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১৩:৩৪আপডেট : ০১ মার্চ ২০২২, ১৫:৫৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক চাপে নেই। চাপের প্রশ্নই আসে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে।’

মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যেহেতু আগামী নির্বাচনের দায়িত্বটা আমাদের কাছে এসেছে, তাই কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো, সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করা হবে। এখনই কিছু বলতে পারবো না। আমাদের প্রত্যাশা, রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনার মধ্য দিয়ে সমঝোতায় আসবেন।’

রাজনৈতিক মহল বা অন্য কোনও পক্ষ থেকে চাপ অনুভব করছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার নিজেরই উচ্চ রক্তচাপ রয়েছে। ওই প্রেসারের সঙ্গে আর একটু দায়িত্বের চাপ রয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক সহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার প্রমুখ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি