শ্রীপুর আ.লীগের সভাপতি হিমু সম্পাদক ফরিদ

গাজীপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ২০:৪৯আপডেট : ০৮ মার্চ ২০২২, ২০:৫৮

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হুমায়ুন কবির হিমুকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং হারুন-অর-রশিদ ফরিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (০৮ মার্চ) দুপুর ১টায় শ্রীপুরের ভাংনাহাটি গ্রিন ভিউ রিসোর্টে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। বিকাল সোয়া ৪টায় প্রথম অধিবেশন শেষ হয়।

প্রথম অধিবেশনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, অমুক ভাই, তমুক ভাইয়ের স্লোগান না দিয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধু এবং দলের স্লোগান দিতে হবে। আওয়ামী লীগে বিভক্তির সুযোগ নেই। ঐক্যের বিকল্প নেই। দলীয় কমান্ড অনুসরণ করে চলতে হবে।

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে হুমায়ুন কবির হিমু এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট হারুন-অর-রশিদ ফরিদের নাম ঘোষণা করা হয়। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাদের নাম ঘোষণা করেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল ফারুক খান এমপি।

সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা পরিষদের চেয়ারম্যান ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি আক্তারুজ্জামান, গাজীপুর-৪ আসনের এমপি সিমিন হোসেন রিমি, প্রধান বক্তার বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হোসেন দুর্জয়, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, সদস্য আব্দুল জলিল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান