স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে: চরমোনাই পীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
০৮ মার্চ ২০২২, ২২:০৫আপডেট : ০৮ মার্চ ২০২২, ২২:০৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ‘স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। যেকোনও সময় আমরা শতভাগ পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাবো।’

মঙ্গলবার (৮ মার্চ) বি‌কা‌লে ফতুল্লার ভুইগড় এলাকায় ফোরস্টার কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, ‘স্বাধীনতার প্রকৃত রূপ জনগণের কাছে পৌঁছে দিতে ইসলামী যুব আন্দোলনের সব কর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিতে হলে বেকারমুক্ত সমাজ গড়তে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ প্রায় ৬০ ভাগ যুবক বেকার। এর কারণে আজ তারা অপরাধের সঙ্গে জড়িত।’

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অতিদ্রুত বেকার-মুক্ত সমাজ গড়তে ঘুস ও দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা করুন। আদর্শ সমাজ গড়তে সমাজের সব স্তরে রসুলে আকরাম (স.) এর আদর্শ ছড়িয়ে দিতে হবে।’

সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় ও সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন জিহাদী, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হান্নান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান