বিদেশ নেওয়ার কথা বলে তরুণীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০২২, ২১:৫৩আপডেট : ১১ মার্চ ২০২২, ২১:৫৩

বিদেশে নেওয়ার কথা বলে নারায়ণগঞ্জের বন্দরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে বন্দর থানায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। 

মামলায় আসামি করা হয়েছে- আদম ব্যাপারী আলাউদ্দিনসহ তার পাঁচ সহযোগীকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই তরুণী গত ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ থেকে বন্দরে তার খালার বাড়িতে বেড়াতে আসেন। ৬ মার্চ দুপুরে ওষুধ কিনতে দোকানে যান। সেখানে অজ্ঞাত এক নারী বিদেশ যাওয়ার বিষয় নিয়ে অপর এক ব্যক্তির সঙ্গে আলোচনা করছিল। পরে এ বিষয়ে ওই নারীর সঙ্গে তরুণীর কথা হয়। ওই নারী তাকে আলাউদ্দিন নামে এক আদম ব্যাপারীর মোবাইল নম্বর দেয়। পরে আলাউদ্দিনের ৭ মার্চ সন্ধ্যা ৬টায় বন্দরের ফরাজিকান্দা রেললাইন এলাকায় আসতে বলে।

আরও উল্লেখ রয়েছে, সেখানে গেলে রিকশাযোগে সন্ধ্যা পৌনে ৭টায় বন্দর থানার হাজীপুর মেরিন ট্রেনিং সেন্টারের পাশে এক ফাঁকা মাঠে নিয়ে যায় অভিযুক্ত। এ সময় আলাউদ্দিনসহ তার পাঁচ সহযোগী ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম