গাজীপুরে মা-ছেলেকে কুপিয়ে হত্যা  

গাজীপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ১২:১১আপডেট : ২১ মার্চ ২০২২, ১২:১১

গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব কলমেশ্বর এলাকা থেকে রবিবার দিবাগত রাতে (২১ মার্চ) এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে মো. মফিজ তার স্ত্রী রহিমা (৩৮) ও ছেলে রোকনকে (১৭) কুপিয়ে হত্যা করেছেন। সোমবার সকালে মা-ছেলের লাশ উদ্ধার হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মৃত আজাহার আলীর ছেলে মো. মফিজ কলমেশ্বর এলাকায় নাছিরের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত রাতে দেড়টার দিকে মফিজ ঘরের ভেতর স্ত্রী ও ছেলেকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

রহিমার স্বজনেরা জানান, গত কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে মফিজের কথা কাটাকাটি চলছিল। মাঝে মধ্যে স্ত্রী-সন্তানকে মারধরও করতেন তিনি। রবিবার রাতে মফিজ বাসায় আসেন। ওই সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজ। পরে ছেলে রোকনকে ডেকে তুলে তাকেও কুপিয়ে হত্যা করেন। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান তিনি। সোমবার সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওসি ইসমাইল হোসেন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি