ভর্তি ফির ২০০ টাকা দিতে না পারায় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

শরীয়তপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ১৫:১৮ আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৫:২৮

শরীয়তপুর গোসাইরহাটে অনিমা সুরাইয়া (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দরিদ্র বাবা বিদ্যালয়ের ভর্তি ফি ২০০ টাকা দিতে না পারায় সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। বুধবার (৬ এপ্রিল) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। গোসাইরহাট থানার এসআই শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অনিমা সুরাইয়া ওই উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে কুলচুরি পাতারচর গ্রামের আলমগীর হোসেন মোল্লার (৪৫) মেয়ে। সে মাইজার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা একজন দিনমজুর।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বছরের প্রথমে স্কুলে ভর্তি হতে পারেনি অনিমা। টাকা আজ  দেবো কাল দেবো, বলে দিতে পারছিল না তার পরিবার। বুধবার সকালে স্কুলে যাওয়ার আগে বাবার কাছে স্কুলে ভর্তির জন্য দুইশ’ টাকা দাবি করে অনিমা। বাবা টাকা দিতে না পারায় অভিমানে নিজ ঘরের দরজা বন্ধ করে দেয় সে। ঘরে কোনও সাড়া-শব্দ না পাওয়ায় তার বাবা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন সুরাইয়া গলার ওড়না দিয়ে ঘরের আড়ায় ঝুলছে। দৌড়ে গিয়ে মেয়ের গলা থেকে ওড়না খোলেন আলমগীর। স্থানীয়দের সহযোগিতায় অনিমাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অবস্থার অবনতি দেখে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে কিছুটা উন্নতি দেখা দেয়। পরে বিকাল ৪টার দিকে মারা যায় সুরাইয়া।

আলমগীর হোসেন মোল্লা বলেন, ‘দুইশ’ টাকার জন্য আমার মেয়েটি আমার সঙ্গে অভিমান করেছে। সে অভিমানে আত্মহত্যা করেছে। আমি ভাবতেও পারিনি, আমার ওপর ওর এতটা রাগ। এখন আমার বুকের ধন আমাকে ছেড়ে চলে গেছে। তবে আমাদের কোনও অভিযোগ নেই, আমরা বিনা ময়নাতদন্তে নিতে চাচ্ছি।’

এসআই  শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সকাল ১১টায় ওই শিক্ষার্থী দুইশ’ টাকার জন্য পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দেয়। ফাঁস দেওয়ার সময় তার মা দেখে ফেলেন। পরে তাকে উদ্ধার করে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় মেয়েটি মারা যায়। পরিবারের কোনও অভিযোগ না থাকায় গোসাইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ ফেরত পেতে পরিবারের পক্ষ থেকে থানায় ও জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি