প্রেমিকার আবদার পূরণে মুক্তিপণের টাকা পেতে অপহরণ নাটক 

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ১৬:৩৮আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৬:৩৮

এক লাখ টাকা মুক্তিপণ দাবিতে নিজের অপহরণ নাটক সাজিয়ে নিখোঁজ হয়েছিলেন কুলিয়ারচরের তামিম মিয়া। অবশেষে পুলিশের হাতে ধরা খেয়ে প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরির আবদার পূরণে এমন নাটক সাজানোর কথা স্বীকার করেছেন। এ ঘটনা জানাজানির পর সোশ্যাল মিডিয়া ও এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। তামিম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত মো. মাইন উদ্দিনের ছেলে এবং আফিয়া খাতুন দম্পতির ছেলে।

মা আফিয়া খাতুন বলেন, গত পাঁচ দিন আগে তামিম ঢাকায় জুতার কাজ করবে বলে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর ওই রাতে তার একটি নম্বর থেকে ফোন আসে। বলা হয় আমার ছেলে তামিমকে অপহরণ করা হয়েছে। ওপাশ থেকে একটি মেয়ে এসব কথা বলে। এসময় ছেলেকে জীবিত পেতে দ্রুত এক লাখ টাকা মুক্তিপণ পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ঘটনার পর উপায়ন্তর না পেয়ে কুলিয়ারচর থানার দ্বারস্থ হই। এ ঘটনা জেনে পুলিশ দীর্ঘ তিন দিনের পরিশ্রমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার বিকালে কিশোরগঞ্জ শহর থেকে তামিমকে উদ্ধার করে।

এদিকে উদ্ধারের পর পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে তামিম জানায়, প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে তারা দু'জনে এই অপহরণের নাটক সাজিয়েছিলেন। মুক্তিপণের টাকা পেলে প্রেমিকাকে নিয়ে ঘুরতে যেতেন বলে জানান তিনি। 

কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারের পর অপহরণ নাটকের বিষয়টি জানা যায়। পরে তামিমকে কাউন্সেলিং করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম