না.গঞ্জে ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ১০:০৯আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১০:২৫

ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শনিবার রাত সাড়ে ১০টার দিকে গরু ব্যবসায়ী জয়নাল মিয়াকে (৪৮) গুলি করে পৌনে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ জয়নাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, জয়নাল মিয়া তার ভাতিজা আজিজুর রহমানকে সঙ্গে নিয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা নিয়ে রাজশাহীতে গরু কিনতে যাচ্ছিলেন। তারা রসুলবাগের নিজ বাসা থেকে বের হওয়ার পরপরই একটি প্রাইভেটকারে করে ৩-৪ জন ছিনতাইকারী চাচা ও ভাতিজার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা জয়নাল মিয়াকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে লাগে। ভাতিজা আজিজুলকে মারধর করে। পরে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যান। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ জয়নাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

 /জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম