ভ্যানে বাসের ধাক্কায় নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ১৫:১০আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৫:১৬

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানচালক ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেছোড়দিয়া এলাকায় এই  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভ্যানচালক কালাম শেখ (৬২) ও যাত্রী রুবিয়া বেগম (৫৫)। কালাম শেখ উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের মৃত চেনেরউদ্দিনের ছেলে। রুবিয়া বেগম পৌরসভার মেছড়দিয়া গ্রামের পাচু শেখের স্ত্রী।

আহত আব্দুল মান্নান মোল্যা (৬৫) মেছড়দিয়া গ্রামের মৃত আইনউদ্দিন মোল্যার ছেলে। তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, মেছোড়দিয়া এলাকায় ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুই জনের মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক গাড়ি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম