ঈদের দিন তরুণকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২২, ১০:৩৯আপডেট : ০৪ মে ২০২২, ১৬:৩৯

মানিকগঞ্জের সিংগাইরে ঈদের দিন প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে রনি (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (৩ মে) বিকাল ৪টার দিকে উপজেলার পূর্ব বান্দাইল গ্রামের রফিক দেওয়ানের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত রনি উপজেলার ওয়াইজনগর গ্রামের নোয়াব আলীর ছেলে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি মঙ্গলবার দিবাগত রাতে জানান, প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে উপজেলার সাহরাইল গ্রামের ইদ্রিস আলির ছেলে শান্ত (১৮)-সহ আরও চার-পাঁচ জন মিলে রনিকে কুপিয়ে গুরুতর জখম করে। 

খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। রনির মরদেহ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। 

এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
দেশে খুন-খারাবি কমছেই না: জনমনে আতঙ্ক
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান