মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালকের

মাদারীপুর প্রতিনিধি
২৮ মে ২০২২, ০৯:০৭আপডেট : ২৮ মে ২০২২, ০৯:১৪

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় মজিবুর ফকির (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

শুক্রবার (২৭ মে) রাত ১০টায় পৌর শহরের পাকদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মজিবুর ফকির পৌরসভার থানতলী এলাকার ভাষাই ফকিরের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, রাতে রিকশা চালিয়ে শহরের দিকে আসছিলেন মজিবুর। এ সময় পৌর এলাকার পাকদী ট্রাকস্ট্যান্ডের দিকে আসলে মোস্তফাপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল তার রিকশায় পেছন থেকে ধাক্কা দেয়। এতে মজিবুর পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী আবদুল্লা ও রবিউলও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মজিবুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম