কিশোরকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই 

গাজীপুর প্রতিনিধি
০৬ জুন ২০২২, ০২:২৩আপডেট : ০৬ জুন ২০২২, ০২:২৩

গাজীপুরের শ্রীপুরে দুখু মিয়া নামে এক কিশোরকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে তাকে গলা কেটে হত্যার পর উপজেলার জৈনা বাজার এলাকার রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত দুখু মিয়া (১৪) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের গাছগড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। 

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি বলেন, জৈনা বাজার-গাজীপুর সড়কের নগর হাওলা গ্রামের গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেমের বাড়ি সংলগ্ন রাস্তায় ওই কিশোরের লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহত কিশোর নগর হাওলা গ্রামের প্রকৌশলী সুলতান মাহমুদের বাড়িতে ভাড়া থেকে জৈনা বাজার ও আশপাশের সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তাকে গলা কেটে হত্যা করে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা।

দুখু মিয়ার বড় ভাই সজিব মিয়া বলেন, দুখু মিয়া আগে ঝালমুড়ি বিক্রি করতো। গত কয়েকদিন ধরে ভাড়া অটোরিকশা চালাচ্ছে। তার সঙ্গে কারও শত্রুতা আছে কিনা আমরা জানি না। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ধারণা করছি ওই কিশোরকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/জেজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের