নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় হৃদম প্লাজার পাশের ঝুটের গোডাউনে আগুন লেগে বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ আগুন লাগে। এতে ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে হৃদম প্লাজার পাশে সেলিম ও কালু মিয়ার ঝুটের গোডাউনে আকস্মিক আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পরে। এ সময় গোডাউনে থাকা প্রায় ১০/১২ টন ঝুট পুড়ে যায়।
সেলিম মিয়ার দাবি, তাদের গোডাউনে মজুদ করা প্রায় ১২ টন ঝুট পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, তাদের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
/বিটি/টিএন/আপ-এআর/








