ফারুক হত্যা মামলা

এমপি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৫৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৫৯

এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাই আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দুই বছরের বেশি সময় পর বুধবার সন্ধ্যায় এই চার্জশিট দাখিল করা হয়।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মাহফীজুর রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হিসেবে এমপি আমানুর রহমান খান রানা ও তার ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পার নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হিসেবে এমপি রানার আরও দুই ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ মোট ১৪ জনের বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়ার নিজ বাসার সামনে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম