রাজবাড়ীতে গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ দগ্ধ ৪

রাজবাড়ী প্রতিনিধি 
২৭ জুন ২০২২, ০১:৪২আপডেট : ২৭ জুন ২০২২, ০১:৪২

রাজবাড়ীর পাংশা উপজেলার পৌরসভা এলাকার নারায়ণপুর কন্ডুপাড়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে শিশুসহ চার জন দগ্ধ হয়েছেন। 

রবিবার (২৬ জুন) বিকাল সা‌ড়ে ৪টার দি‌কে পৌর এলাকার রব্বান সরদা‌রের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন আজাদ সরদার, তার ভাই রব্বান সরদারের শিশুসন্তান সৌরভ সরদার, আজাদ সরদারের শ্বশুর আজগর আলী ও গ্যাস সিলিন্ডারের মিস্ত্রি রিঙ্কু।

রব্বান সরদার জানান, সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। সিলিন্ডার ঠিক করার জন্য রিঙ্কু মিস্ত্রিকে ডেকে আনা হয়। পরে লাইন ঠিকঠাক করে সিলিন্ডারের পাইপ লাগিয়ে পরীক্ষা করার জন্য চুলা জ্বালা‌তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। 

এ সময় রিঙ্কুসহ চার জন অগ্নিদগ্ধ হন। তা‌দের উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের জরুরি বিভা‌গের ইনচার্জ স‌বিতা রানী তালুকদার বলেন, আগু‌নে চার জনের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

/জেজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী