‘স্বাধীনভাবে ধর্ম পালনে রাষ্ট্র বাধা দেবে না’

গাজীপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ১৯:১৫আপডেট : ০১ জুলাই ২০২২, ২০:১৪

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু বলতেন, আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার। অর্থাৎ যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্র তাতে কোনও বাধা দেবে না। দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। মাননীয় প্রধানমন্ত্রীও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তিনি দেশের জন্য শুধু পদ্মা সেতু নির্মাণ নয়, ১০ টাকা মূল্যের ভিজিএফের চাল, কর্ণফুলী টানেল নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।’

শুক্রবার (১ জুলাই) গাজীপুর প্রেস ক্লাবের সামনে বটমূলে শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের গাজীপুর মহানগরীকে বাঁচাতে হবে। এখানে শিশু পার্ক, জিমনেশিয়াম, সুইমিংপুল নেই। জেলা প্রশাসকের কার্যালয় নির্মাণের জন্যও জমি প্রয়োজন।’ তিনি গাজীপুর শহরে ভাওয়াল কোর্ট অব অ্যাওয়ার্ডসের যে জায়গা আছে তা পরিকল্পিতভাবে ব্যবহারের জন্য জেলা প্রশাসক ও সিটি করপোরেশন মেয়রকে অনুরোধ করেন।

রথযাত্রা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি পুণ্যার্থীদের নিয়ে রথ টেনে রথযাত্রা ও রথমেলা উদ্বোধন করেন। এর আগে পালকিযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করানো হয়। শুক্রবার রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছেন। শনিবার (৯ জুলাই) উল্টো রথযাত্রায় মাণিক্য মাধবের নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে এবারের ৯ দিনব্যাপী রথযাত্রার শেষ হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম