মানিকগঞ্জ জেলা কারাগারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। কারা সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার কারা অধিদফতর, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে।
কর্মসূচীতে জেলা কারাগারের ২৫ জন কর্মকর্তা ও কারারক্ষী এবং জেলা রেডক্রিসেন্ট সোসাইটির পাঁচজন সদস্য রক্তদান করেন।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উপলক্ষে কারাগার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কারাগারের সুপার নূরশাদ আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. ইমরান আলী, কারাগারের জেলার আবু মুছা, আইসিআরসির উপদেষ্টা শিরিন সুলতানা ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ইসরাফিল হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। যে কোনও প্রাপ্তবয়স্ক ও সুস্থ ব্যক্তি প্রতি চারমাস অন্তর রক্তদান করতে পারেন। এ বিষয়ে জনসাধারণকে সচেতন করতে ও রক্তদানে উৎসাহিত করতে হবে।
/এআর/








