যাত্রীকে বাস থেকে ফেলে হত্যা, রিমান্ডে চালকের সহকারী 

গাজীপুর প্রতিনিধি 
০৮ জুলাই ২০২২, ১৯:১৯আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৯:২৭
গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকায় ভাড়া নিয়ে বিতর্কের জেরে চলন্ত বাস থেকে যাত্রী সায়েম হোসেনকে (২০) সড়কে ফেলে হত্যার ঘটনায় গ্রেফতার বাসচালকের সহকারীর (হেলপার) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৮ জুলাই) সকালে পাঁচ দিনের রিমান্ড আবেদন চেয়ে চালক ও তার সহকারীকে আদালতে পাঠানো হয়। 
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চালক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে তার সহকারীর দুই দিনের রিমান্ড মঞ্জর করা হয়েছে। 
 
নিহত যাত্রীর সায়েম হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আওলাপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে।
 
গ্রেফতার বাসচালক নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কুঠিপাড়া গ্রামের আব্দুর মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (২৬) ও চালকের সহকারী (হেলপার) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাগান গ্রামের ফরিদ মিয়ার ছেলে হিরা মিয়া (২৭)।
 
মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে চালকের কোনও ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি লার্নার (শিক্ষানবিশ) লাইসেন্স নিয়ে বাসটি চালাচ্ছিলেন। এছাড়া ওই রুটে বাসটি চালানোর কোনও রুট পারমিটও ছিল না।
 
গাজীপুরের বিআরটিএ উপ-পরিচালক আবু নাঈম জানান, গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে শ্রীপুরের জৈনা বাজার ভায়া চান্দনা চৌরাস্তা রুটে চলাচলের জন্য বাসটির রুট পারমিট রয়েছে। কিন্তু ঘটনাস্থলের রুটে চলাচলের অনুমতি ছিল না।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ জুলাই) সায়েম হোসেন মহানগরের জোড়পুকুর থেকে পশ্চিম বিলাসপুর যাওয়ার জন্য তাকওয়া পরিবহনের বাসে উঠে। পথে ভাড়া নিয়ে চালকের সহকারী (হেলপার) হিরা মিয়ার সঙ্গে ওই যাত্রীর বাগবিতণ্ডা হয়। বাসটি শিববাড়ি মোড়ে পৌঁছালে সায়েমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার হিরা। এতে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সায়েম। বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জিএমপি হেডকোয়ার্টারের সামনে থেকে বাসটি জব্দ করে চালক শফিকুল ইসলাম ও হেলপার হীরা মিয়াকে আটক করে। এ ঘটনায় নিহত যাত্রীর বাবা আবু সাঈদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।
 
 
/টিটি/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান