পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সাড়ে ৩ কিলোমিটার গাড়ির সারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০২২, ১২:৪০আপডেট : ১১ জুলাই ২০২২, ২০:৫১

ঈদের দ্বিতীয় দিনেও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। সোমবার (১১ জুলাই) সকাল থেকে সেতুর উত্তর প্রান্তের টোলপ্লাজায় যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে শ্রীনগর উপজেলার সমাষপুর এলাকা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার গাড়ির সারি দেখা দিয়েছে।

সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে একটু সময় লাগছে। এতে টোল প্লাজায় যানবাহনের সারি রয়েছে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। তবে সল্প সময়ের মধ্যেই টোল দিয়ে যানবাহনগুলো সেতু পারাপার হয়ে নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে।   

মাওয়া প্রান্তে দায়িত্বে থাকা পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, ঈদের দিন যানবাহনের চাপ অনেকটাই কম ছিল। তবে আজ ঈদের দ্বিতীয় দিনে অতিরিক্ত যানবাহনের চাপ ও সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে টোলপ্লাজায় এসে যানবাহনকে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। যারা ঈদে বাড়ি যেতে পারেননি বা কাজ শেষ করতে পারেননি, তারা এখন বাড়িতে রওনা হয়েছে। এ কারণে টোল প্লাজা থেকে শ্রীনগরের সমাষপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার যানবাহন ধীরগতিতে চলছে।

মুন্সীগঞ্জ  ট্রাফিক পুলিশের টিআই বজলুল হক জানান, পদ্মা সেতুর টোল প্লাজা থেকে গোলচত্বর পর্যন্ত প্রায় এক কিলোমিটার যান চলাচলের ধীরগতি রয়েছে। সকালের দিকে যানবাহনের চাপ ছিল। তখন কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়। এখন যানজট কমে আসছে।

/এসএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি