গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেলো ৫ জনের

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০২২, ২৩:২৪আপডেট : ২১ জুলাই ২০২২, ২৩:৩১

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে একটি মিক্সার মেশিন ও শ্রমিকবাহী ভটভটির সংঘর্ষ হয়েছে। এতে ভটভটিতে থাকা পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাঠামদরস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামে বলে জানা গেছে। তারা সবাই নির্মাণশ্রমিক।

নিহতরা হলেন- সুজন মৃধা, অমৃত বিশ্বাস, প্রতি দাস, হিরামন বিশ্বাস ও রাজ্জাক বিশ্বাস। তাদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রামে। জানা গেছে, ৯টার দিকে একটি নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের কাজ শেষে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন তারা।

তরিকুল ইসলাম নামে স্থানীয় এক যুবক জানান, ওই ভটভটিতে ১৪ জনের মতো ছিলেন। তারা সবাই শ্রমিক। ভটভটি রেললাইন পার হচ্ছিল। সে সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিয়ে চলে যায়। ভটভটি ছিটকে পাশের খাদে পড়ে। এ সময় পাঁচ জন মারা যান। আর আহত হন আরও চার জন। পরে আহতদেরকে কে হাসপাতালে নিয়ে গেছে। আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আবুল কালাম আজাদ দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও উদ্ধার কাজ চলছে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ আলম বলেন, এ ঘটনায় আহত হয়েছেন চার জন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম