দিনদুপুরে ঘরে ঢুকে মামিকে গলা কেটে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১৬:৪৪আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৬:৪৪

কিশোরগঞ্জ শহরের হারুয়া কলেজ মোড় এলাকায় দিনদুপুরে রোখসানা (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে ভাগনে মামুন মিয়ার (৩৫) বিরুদ্ধে। শনিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে এই হত্যার ঘটনা ঘটে।

রোখসানা চা দোকানদার তাইজুল ইসলামের স্ত্রী। তিনি জেলার তাড়াইল উপজেলার আতকাপাড়া গ্রামের রশিদ আকন্দের মেয়ে। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় ওই গৃহবধূ দুপুরের রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তিনি ছাড়া আর কেউ ঘরে ছিল না।

হত্যাকাণ্ডের  খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মামুনকে ছুরিসহ আটক করে। অভিযুক্ত যুবক হারুয়া ক্ল্যাসিক গলির সোহরাব উদ্দিনের ছেলে। রঙমিস্ত্রির কাজ করেন তিনি।

পুলিশের একটি সূত্র ও এলাকাবাসী জানিয়েছেন, মামুন নিহতের স্বামী তাইজুলের আপন ভাগনে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এটি এলাকাবাসীও জানত। বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্কের অবনতি হয়। এর জেরে হত্যা করে থাকতে পারে।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, ঘটনার কারণ সম্পর্কে নানা ধরনের কথা পাওয়া গেছে। সবগুলো বিষয় আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাছাড়া আটক মামুনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন হয়তো ঘটনার সবকিছু জানা যাবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. দাউদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেললে অভিযুক্ত যুবক পালাতে পারেনি। তাকে ছুরিসহ আটক করা হয়েছে। ওই ছুরি দিয়েই সে তার মামীর গলা কেটে হত্যা করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে মামলার প্রস্তুতিও চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান