অবশেষে বালিয়াকান্দি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম চালু

রাজবাড়ী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১৩:৪৪আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৩:৪৬

প্রতিষ্ঠার ৫৪ বছর পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম চালু হয়েছে। দীর্ঘদিন পর হলেও এই সেবা চালু হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে।

বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবা উদ্বোধন করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন। উদ্বোধন শেষে তিনি হাসপাতালের বিভিন্ন সেবা কক্ষ পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. সুমন কুমার সরকার, মেডিক্যাল কর্মকর্তা ডা. নিউটন শিকদার, ডা. সজল কুমার সোম, ডা. শায়লা শারমিন, ডা. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

হাসপাতালে সেবা নিতে আসা সোবহান শেখ বলেন, ‘আমাদের আল্ট্রাসনোগ্রাম করার দরকার হলে বাইরের কোনও বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক থেকে বাড়তি টাকা দিয়ে করাতে হতো। এখন আর আমাদের বাড়তি টাকা লাগবে না। সেবাটি চালু হওয়ায় আমরা অনেক খুশি হয়েছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৬৮ সালে তৎকালীন সরকার হাসপাতালটি স্থাপন করেন। প্রথম দিকে স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৩০ শয্যাবিশিষ্ট থাকলেও মানুষের স্বাস্থ্যসেবা দিতে বর্তমান আওয়ামী লীগ সরকার এটাকে ৫০ শয্যায় রূপান্তর করে। কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালে আলট্রাসনোগ্রাম সেবা ছিল না। সেটাও আজ চালু হলো। আশা করছি আলট্রাসনোগ্রাম চালু হওয়ায় হাসপাতালে আসা রেগীরা ভালো সেবা পাবে।

/এসএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম