নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১৮:৩৮আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৮:৩৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি পৃথক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (৩ আগস্ট) বিকালে এই অভিযান চালানো হয়। চিশতিয়া বেকারিকে ৫০ হাজার ও শরীফ অ্যান্ড সায়েমা কেমিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, বিকাল ৩টায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় চিশতিয়া বেকারিকে পণ্যের প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকায় এবং অনুমোদনহীনভাবে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় শরীফ অ্যান্ড সায়েমা কেমিক্যালকে অবৈধ প্রক্রিয়ায় মশার কয়েল তৈরির অপরাধে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান