২০২৪ সালেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ২২:৫২আপডেট : ২০ আগস্ট ২০২২, ২৩:১৬

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘কিছু ক্ষয় হবে, তবে জয় আমাদেরই হবে। হয়তো শামীম ওসমানের জানাজা পড়তে হবে, হয়তো আমার লাশ পড়ে থাকবে রাস্তায়। এভাবে হয়তো আরও কয়েকজনের লাশ পড়বে। আবারও বোমা হামলা হতে পারে। তবে ২০২৪ সালেও নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন, ইনশাআল্লাহ।’ 

তিনি বলেন, ‌‘নির্বাচনের সময় যে আঘাত আসবে তা মোকাবিলা করতে চাই। আমি বাংলাদেশকে শকুনদের হাত থেকে রক্ষা করতে চাই। শেখ হাসিনাকে বলতে চাই, আপনার ওপর আঘাত এলে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা বসে থাকবে না।’

শনিবার (২০ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নেত্রীর ওপর আঘাত এলে নেতাকর্মীদের পাল্টা আঘাতের আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিল। পদ্মা সেতু হওয়ার পর ১০ হয়ে যাওয়ার কথা। সেখানে আমরা ধাক্কা খেয়ে গেছি। এই সুযোগটা নিতে চায় ওই শকুনরা। তারা রাজপথ দখলে নিতে চায়। এখন তারা আমার মাকে গালি দেয়। শেখ হাসিনাকে কেউ গালি দিলে আপনারা কি চুপ করে বসে থাকবেন? এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছিল। যখন দেশের ওপর, নেত্রীর ওপর আঘাত আসবে তখন সবাই মিলে মাঠে নামবো। মাঠে নেমে প্রমাণ করবো, এই নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জ ছিল, এখনও আছে এবং থাকবে।’

বাংলাদেশ বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায় ভালো আছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হচ্ছে আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। এই যুদ্ধ সারা পৃথিবীকে কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না। পৃথিবীর অধিকাংশ মানুষ ইতোমধ্যে সমস্যায় পড়ে গেছে। এই যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে বিশ্বের বহু দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। এ কারণে নেত্রী বার বার বলছেন, কোনও জায়গা খালি রাখবেন না, চাষাবাদ করেন। কারণ উনি চাচ্ছেন অভাব-অনটন আসলে মানুষ যাতে অন্তত ডাল-ভাত খেয়ে বাঁচতে পারে। তবে এখনও অনেক দেশের তুলনায় আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি।’

বিএনপি নেতাকর্মীদের ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘তারা বিদেশ থেকে টাকার জোগান দিচ্ছে, লন্ডন থেকে বসে টাকার জোগান দিচ্ছে। কি চায় ওরা? শেখ হাসিনা সরকার পরিবর্তন, না। ওরা চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। শেখ হাসিনাবিহীন বাংলাদেশে কি হবে আমরা কল্পনা করতে পারি না। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ নন, তিনি দেশের সম্পদ।’

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মৃধা।

/এএম/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান