বোরকা কিনে না দেওয়ায় গৃহবধূর ‘আত্মহত্যা’

গাজীপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ২২:৪০আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২২:৪০

গাজীপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বোরকা কিনে না দেওয়ায় তিনি অভিমানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই গৃহবধূ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাদে খর্মা গ্রামের মনির হোসেনের স্ত্রী। রবিবার (২৮ আগস্ট) দুপুরে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (নতুন বাজার) এলাকার আব্দুল আজিজের ভাড়া বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহতের ভাই সোহেল বলেন, শনিবার (২৭ আগস্ট) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রোখসানা বাড়িতে মা-বাবাকে বিষয়টি ফোন করে জানায়। রবিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পাই সে ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

গৃহবধূর স্বামীর বরাত দিয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ মুনিম বলেন, মনির হোসেন তার স্ত্রী রোখসানাকে নিয়ে ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা (নতুন বাজার) এলাকার আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি স্থানীয় লিথী পোশাক কারখানায় নিটিং সেকশনের সহকারী হিসেবে কাজ করেন। তাদের ঘরে চার মাসের একটি ছেলে রয়েছে। শনিবার (২৭ আগস্ট) রাতে বোরকা কিনে না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রবিবার (২৮ আগস্ট) সকালে নাস্তা খেয়ে মনির কারখানায় চলে যান। দুপুরে স্ত্রীর আত্মহত্যার খবর পেয়ে তিনি কারখানা থেকে বাসায় ফেরেন। খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। 

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান