উলফা নেতা রঞ্জন চৌধুরী ও সহযোগীর ১০ বছর কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ২০:০০আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২০:০০

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাককে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রঞ্জন চৌধুরী (৬০) মেজর রঞ্জন নামেও পরিচিত। তার বাড়ি ভারতে। তার সহযোগী প্রদীপ মারাকের (৫৭) বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সাঈদ ইমাম বলেন, ‌‘আসামের নিষিদ্ধ সংগঠন উলফার শীর্ষনেতা ছিলেন রঞ্জন। তিনি ভারত থেকে বাংলাদেশে এসে গোপনে অবৈধভাবে কিশোরগঞ্জের ভৈরবে অবস্থান করছিলেন। ২০১০ সালের ১৭ জুলাই ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আবেদীন হাসপাতালের সামনে থেকে রঞ্জন ও প্রদীপকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। এর আগে সন্ত্রাস দমন আইনের মামলায় রঞ্জন ও প্রদীপকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজ অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় তাদের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।’

মামলার বিবরণী থেকে জানা যায়, ভৈরব থানা এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে পিস্তল, হাতবোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ রঞ্জন ও প্রদীপকে গ্রেফতার করে। এ ঘটনায় র‌্যাবের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক অস্ত্র ও বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন। পরে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপ-সহকারী পরিচালক মো. করিম উল্লাহ ২০১০ সালের ২৯ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।

রঞ্জন চৌধুরী ভারতের আসাম রাজ্যের ধুবড়া জেলার গৌরীপুর থানার মধু শোলমারি গ্রামের মৃত মধুসূদন রায়ের ছেলে। ১৯৯৫ সালে নিজের দেশে এক বছর কারাভোগ শেষে বাংলাদেশে পালিয়ে আসেন। উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়ার নির্দেশনা অনুযায়ী শেরপুরের ঝিনাইগাতীর গজনীতে বসত গড়ে ১৯৯৭ সাল থেকে উলফার কার্যক্রম শুরু করেন। রঞ্জনের সহযোগী প্রদীপ মারাক ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের আরত সাংমার ছেলে। শেরপুরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। পরে রঞ্জনের সহযোগী হিসেবে উলফার কার্যক্রমে জড়িয়ে পড়েন প্রদীপ। 

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের