কালিহাতীতে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:১৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মো. শাহিন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। 

রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শাহিন ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার সোলাইমান মিয়ার ছেলে শাহিন। আহতের পরিচয় জানা যায়নি। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে যাচ্ছিলো। এ সময় সরাতৈল এলাকায় পৌঁছালে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই জনের মধ্যে চালক ঘটনাস্থলেই মারা যান। আহত আরোহীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই সাকলাইন বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম