মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন, হামলাকারী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫১

মানিকগঞ্জ পৌরসভার সাবেক সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান নিয়ে আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা ও স্বজনরা অভিযোগ করেন,ওই যুবকের হামলায় বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের একটি চোখ নষ্ট হয়ে গেছে। তিনি ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চোখের দৃষ্টি আর ফিরবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ ঘটনায় র‌্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার (চলতি দায়িত্ব) সহকারী পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন,আসামি সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র হলেও উচ্ছৃঙ্খল প্রকৃতির। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার ভোরে জেলার ঘিওর উপজেলার কুন্দরিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

হামলকারীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান আন্দোলনকারীলা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি করেন বীর মুক্তিযোদ্ধারা। এ কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি সরকার এবং জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি জেলা শহরের গঙ্গাধরপট্টি মন্দির এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে জোড়ে ধাক্কা দেয়। প্রতিবাদ জানালে মোটরসাইকেল আরোহী পার্থ সারথী রায় প্রিতম (২৫) তাকে পাশের নির্মাণ কাজে ব্যবহৃত কাঠের বাটাম দিয়ে আঘাত করে। মাথা ও চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হন তিনি।  তিনি বর্তমানে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তার চোখের অস্ত্রপাচার করা হয়েছে। 

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম