দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি 
০৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১

গোপালগঞ্জ সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ভেকু মেশিনে ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয় জন।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভেকুতে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও ছয় জন আহত হন। 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক বলেন, ‘আহত ছয় জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।’

তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে একজন বাসচালক, অপরজন যাত্রী। তাদের ঠিকানা জানার চেষ্টা করছি আমরা।’

/ইউএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান