কিশোর গ্যাং ‘দাদা ভাই’ গ্রুপের প্রধানসহ ৬ সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি 
১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৮

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং ‘দাদা ভাই’ গ্রুপের প্রধানসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতব্যাপী গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- দাদা ভাই কিশোর গ্যাংয়ের প্রধান গাজীপুরের বাছির খানের ছেলে আবু তালহা (১৯), শরীয়তপুরের আলাল সিকদারের ছেলে নয়ন সিকাদর (১৯), জামালপুরের দানেসের ছেলে আব্দুর রহিম (১৮), ব্রাহ্মণবাড়িয়ার দুলাল মিয়ার ছেলে কাজী নজরুল ইসলাম (১৮), টাঙ্গাইলের আনোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৮) এবং কুমিল্লার মৃত শাহ আলমের ছেলে সায়েম (১৮)। তাদের কাছ থেকে দুটি রামদা, তিনটি চাকু, একটি লোহার রড এবং ৪০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এএসপি নোমান আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর এলাকায় কতিপয় কিশোর গ্যাং সদস্য ডাকাতির জন্য ছুরি, চাকু, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এমন সংবাদে র‍্যাব সদস্যরা শুক্রবার রাতব্যাপী ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে টঙ্গী এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক সেবন, স্কুল-কলেজে র‍্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম