সার্কিট হাউসের কক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭

ফরিদপুর সার্কিট হাউসের একটি কক্ষ থেকে সরকারি এক পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সার্কিট হাউসের পূর্বপাশের জবা-৬ নং কক্ষে গলায় রশি বেঁধে ফাঁস লাগা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

ওই পরিচ্ছন্নতাকর্মীর নাম ভানু জমাদ্দার (৩৫)। তিনি শহরের হাবেলি গোপালপুর মহল্লার রেল কলোনির বাসিন্দা শংকর জমাদ্দারের ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলের জনক।

সার্কিট হাউসের দায়িত্ব পালনকারী ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ বলেন, ২০১৯ সালে চাকরি পাওয়ার পর থেকে সার্কিট হাউসের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভানু জমাদ্দার। প্রতি রাতেই তিনি বাড়িতে ফিরে যেতেন। তবে বুধবার রাতে তিনি বাড়িতে যাননি। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে বিষয়টি পুলিশ তদন্ত করছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল জানান, সার্কিট হাউসের একটি বিশ্রাম কক্ষের দরজার সঙ্গে ফাঁস দেওয়া ওই পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, এই ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের