দাখিলের প্রথম পরীক্ষা দিয়ে সড়কে প্রাণ গেলো ২ বন্ধুর

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:১৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:১৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেকজন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া আমুয়াবাইদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাঈম খান (১৫) এবং একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান (১৫)। তারা উপজেলার মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। আজাদিয়া দাখিল মাদরাসার সামনে পৌঁছালে একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। শাকিল ও নাঈমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে শাকিল মারা যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নাঈম।

জানা গেছে, গত বৃহস্পতিবার দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয় শাকিল ও নাঈম। আজ শনিবার দুই জনের গণিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তাদের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ‘দুই ছাত্র নিহত হওয়ার খবর পেয়েছি। তবে তাদের লাশ এখনও পাইনি। এ ঘটনায় খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের