'কর্নেল' পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা যুবক

গাজীপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৩

গাজীপুরের শ্রীপুরে জমি খারিজ করাতে এসে র‌্যাবে কর্মরত ‘কর্নেল’ পদের কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (২২) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার মিরপুরের মুদি দোকানের ব্যবসায়ী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার বলেন, বুধবার দুপুরে আমার কার্যালয়ে মিস কেসের শুনানি চলছিল। এ সময় র‌্যাবের কর্নেল পরিচয় দিয়ে আমার কক্ষে প্রবেশ করে মিজানুর। সেইসঙ্গে আদালতের শুনানি বন্ধ করে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে তার বাবার ক্রয়কৃত জমির নামজারি করতে চাপ দেয়।

কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তার সম্পর্কে খোঁজ নেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ‘খোঁজ নিয়ে নিশ্চিত হই, মিজানুরের দেওয়া পরিচয় ভুয়া। মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করতে চেয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া বলেন, র‌্যাবের কর্নেল পরিচয় দেওয়া মিজানুর রহমানকে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হবে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের