গ্রিন লাইনের বাসের ধাক্কায় প্রাণ গেলো ২ জনের

মাদারীপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ২১:৫০আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২১:৫০

মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় পলাশ মাতবর (৩০) ও আফরোজা (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজৈর উপজেলার শানেরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ উপজেলার মোল্লাদি বাজিদপুর গ্রামের কালু মাতবরের ছেলে। তবে আফরোজার পরিচয় জানা যায়নি।

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন লাইনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে। এই সময় প্রায় আধা ঘণ্টার যানবাহন চলাচল বন্ধ থাকে।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম