বাসচাপায় গাজীপুরের সড়কে ঝরলো ৪ প্রাণ

গাজীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২২, ০৯:২৭আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:১৭

গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় বাসচাপায় চার জন প্রাণ হারিয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় মাছবোঝাই ভ্যানের চালক বোরহান (৪০), মাছ ব্যবসায়ী ইউনুস (৩৫) পথচারী সোহরাব (৩২) এবং অজ্ঞাত এক ব্যক্তি প্রাণ হারান। 

মহানগরীর বাসন থানার ওসি মালেক খসরু বলেন, বাসচাপায় প্যাডেলচালিত মাছ বোঝাই ভ্যানের চালক, মাছ ব্যবসায়ীসহ চার জন প্রাণ হারিয়েছেন। সুরতহাল শেষে লাশ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। 

দুর্ঘটনার বিষয়ে গাজীপুর মহানগরীর উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় বলাকা পরিবহনের একটি বাসের চাকা নষ্ট হলে তা সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় মাছবোঝাই একটি ভ্যান যাওয়ার সময় পেছন থেকে ঢাকা থেকে ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি বাস ভ্যান ও বলাকা বাসটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক বোরহান, মাছ ব্যবসায়ী ইউনুস, পথচারী সোহরাব এবং অজ্ঞাত এক ব্যক্তি প্রাণ হারান। তবে দুর্ঘটনার পর পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে বলে দাবি করেন তিনি।  

 

/টিটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান