সম্মেলনে পাশাপাশি বসেও কথা বলেননি শামীম-আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ১৮:৪৮আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৮:৪৮

প্রায় ২৫ বছর পর রবিবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। দুপুরে শহরের ইসদাইর এলাকার ওসমান পৌর স্টেডিয়ামে সম্মেলন শুরু হয়। কেন্দ্রীয় ও স্থানীয় অতিথিদের পাশাপাশি মঞ্চে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পাশাপাশি বসেন। 

নেতাকর্মীরা জানান, মঞ্চে শামীম ওসমান ও সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পাশাপাশি বসে ছিলেন। তবে একে অপরের সঙ্গে কথা বলেননি তারা। পরে পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী মঞ্চে এসে উপস্থিত হলে মেয়র আইভী পাশের চেয়ারে সরে বসেন।

 মঞ্চে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। 

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল।

সর্বশেষ ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন অধ্যাপক নাজমা রহমানকে সভাপতি ও এ কে এম শামীম ওসমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এরপর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। তবে জেলা কমিটি একাধিকবার ঘোষণা করা হয়েছে। ২০১৬ সালের ৯ অক্টোবর আব্দুল হাইকে সভাপতি, সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহ-সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্র। পরে ২০১৭ সালের ২৫ নভেম্বর ছয়টি পদ শূন্য রেখে জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম