ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ভেঙে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ০২:২০আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৪:৩৮

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় দুটি গাছ ভেঙে পড়েছে। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে মহাসড়কের দুইপাশে প্রায় এক কিলোমিটারেরও বেশি সড়ক জুড়ে গাড়ির ধীরগতি রয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে মহাসড়কের সোনারগাঁ দড়িকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, বৈরি আবহাওয়ার কারণে বাতাসে গাছ দুটি ভেঙে পড়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ গাছ রাস্তা থেকে সরিয়ে দেয়।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক নাজমুল হুদা বাংলা ট্রিবিউনকে জানান, দড়িকান্দি এলাকায় মহাসড়কে বড় গাছ পড়ে প্রায় ১ ঘণ্টার অধিক সময় যান চলাচল বন্ধ ছিল। রাত সাড়ে ১১ টায় গাছ কেটে সড়ক থেকে সরানো হয়েছে। গাড়ির জটলা তৈরি হয়েছে। এখনও আমরা কাজ করছি। মহাসড়কে দীর্ঘ সময় ধরে আটকে থাকা গাড়ি চলাচল স্বাভাবিক হতে একটু সময় লাগবে। তবে এই ঘটনায় কোনও যান মালের ক্ষতি হয়নি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম