নিষিদ্ধ চরমপন্থি সংগঠনের সদস্যকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ২২:২৮ আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২২:২৮

পাবনার আটঘরিয়ার একদন্তে এলাকায় গুলি করে আবু মুছা (৪০) নামের একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার আগে একদন্তের ওলির মোড়ে এই ঘটনা ঘটে। 

নিহত মুছা একদন্তে ইউনিয়নের চাঁচকিয়া দিয়ারপাড়ার ওলি উল্লাহর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। কয়েক বছর আগে পুলিশের কাছে আত্মসমর্পণও করেন।

একদন্তে ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল জানান, বুধবার বিকালে একদন্তে ওলির মোড়ে একটি চায়ের দোকানের পেছনে ক্যারাম খেলছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, সংগঠনটি অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি