কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ১৮:৫৮আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৮:৫৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীকে (১৬) ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় নবী হোসেন নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন।

এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিল। নবী হোসেন আড়াইহাজার উপজেলার বাসিন্দা। সে সোনারগাঁয়ের সাদিপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতো।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান, ২০১০ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের ১৬ বছরের এক কিশোরীকে নবী হোসেন ধর্ষণ করে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পরে আসামির রুমাল ও মোবাইল দেখে পুলিশ তাকে গ্রেফতার করে। আসামি হত্যার দায় স্বীকার করে আদালতের জবানবন্দি দিয়েছিল। এই মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একমাত্র আসামি নবী হোসেন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে নবী হোসেন। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম