এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার

সাভার প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ১৪:৩৬আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৪:৩৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ আরও ছয় জনকে গ্রেফতার করেছে। বুধবার (১৬ নভেম্বর) রাতে ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান।

গ্রেফতার আসামিরা হলেন- গোপালগঞ্জে এলাকার মালেক ফকিরের ছেলে রাসেল ফকির (২০), কিশোরগঞ্জের ছাত্তারের ছেলে নাঈম (২০), ঢাকার পশ্চিম ভাষানটেক এলাকার কামালের ছেলে কামরুল হাসান (২২), মানিকগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে সজীব আহমেদ (২০), পাবনার দুলালের ছেলে আরমান (২১) ও মানিকগঞ্জের আজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৫)। তারা সবাই সাভারের বিভিন্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।

গত ২২ অক্টোবর ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। পরে ১৪ নভেম্বর মিরপুর থেকে সাভারের ফেরার পথে সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়।

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই আসামিদের সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত পাঁচ জন ও মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছিল সেই দোকানদারকেও গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ছিনতাইকারীদের ব্যবহৃত রক্তাক্ত ছুরি। গ্রেফতারদের দুপুরে আদালতে পাঠানো হবে। তারা সবাই মাদক সেবন করতো। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী