পঞ্চম শ্রেণির ছাত্রীকে ঘরে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ২২:১৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২২:১৫

গাজীপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে রাকিব (২৪) নামে এক কারখানা শ্রমিকের বিরুদ্ধে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে গাজীপুর সদর উপজেলায় অভিযুক্তের বাড়িতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। সোমবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় জয়দেবপুরে থানার ওসি মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি রাকিব স্থানীয় ফু-ওয়াং কারখানায় কর্মরত।

মামলার বাদী জানান, শুক্রবার রাতে কথা আছে বলে তাকে ডেকে নিয়ে যায়। পরে জোরপূর্বক ঘরে আটকে রেখে রাতভর ধর্ষণ করে। স্থানীয় ইউপি সদস্যসহ গ্রাম্য মাতবরের কাছে ঘটনার বিচার দেন। প্রভাবশালীরা বিচারের আশ্বাস দিয়ে টালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে তারা ভুক্তভোগীর পরিবারকে কিছু টাকা দিয়ে ঘটনাটি মীমাংসার প্রস্তাব দেয় এবং ধামাচাপার চেষ্টা করে। প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্তের পরিবার ও তাদের লোকজন ভুক্তভোগীদেরকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চাপ সৃষ্টি করে। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি হলে স্থানীয়দের সহযোগিতায় সোমবার দুপুরে জয়দেবপুর থানায় মামলা করেন।

জয়দেবপুরে থানার ওসি মাহতাব উদ্দিন জানান, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান