‘মহেশখালী থেকে পাইপলাইনে তেল আসবে নারায়ণগঞ্জে’

নারায়ণগঞ্জ প্রতিনিধ
১৪ ডিসেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৭:২০

আগামীতে মহেশখালী থেকে নারায়ণগঞ্জের মেঘনা ডিপোতে সরাসরি তেল আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, ‘আমরা গভীর সমুদ্রবন্দর থেকে পতেঙ্গা বন্দর পর্যন্ত বড়-বড় পাইপলাইন করেছি। পাইপলাইনের মাধ্যমে কম সময়ে আমরা এখন তেল সরবরাহ করতে পারবো। ইতোমধ্যে পাইপলাইনের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। পাইপলাইনের মাধ্যমে মহেশখালী থেকে পতেঙ্গা এবং পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের মেঘনা ডিপোতে সরাসরি তেল আসবে।’

বুধবার (১৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকায় মেঘনা ডিপো পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘গভীর সমুদ্রবন্দর থেকে আগে তেল বড় জাহাজের মাধ্যমে আনা হতো। এরপর ছোট জাহাজের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। এভাবে জাহাজে তেল আসতে ১২-১৪ দিন সময় লেগে যেতো। পাইপলাইনের মাধ্যমে খুব কম সময়ে এখন তেল সরবরাহ করা যাবে।’

পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহে কোনও ঝুঁকি নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিদেশে এই প্রযুক্তির মাধ্যমেই তেল সরবরাহ করা হয়। বিমানে বর্তমানে গাড়ির মাধ্যমে তেল সরবরাহ করা হয়, এটাও আমরা পাইপলাইনের মাধ্যমে সরবরাহের পরিকল্পনা করেছি। এটি করতে পারলে ঢাকার ট্রাফিকের ওপর চাপ কমবে। পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের কারণে সময় এবং খরচ দুটোই বাঁচবে।’ 

এরপর ফতুল্লার পঞ্চবটি মেঘনা ডিপো পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, গোদনাইল মেঘনা ডিপো ইনচার্জ লতিফুর রহমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।

 

/এএম/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ বাংলো গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ
নসরুল হামিদের ২০০ কোটি টাকার জমি জব্দের আদেশ
নসরুল হামিদের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টসহ ৭০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম