ফরিদপুরে তাপমাত্রা নেমেছে ৯.৫ ডিগ্রিতে

ফরিদপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২৬

শীতে জবুথবু সারা দেশ। ফরিদপুরের ওপর দিয়েও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার (৭ জানুয়ারি) ভোর থেকে এ শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে জানিয়েছে ফরিদপুর আবহাওয়া অফিস। 

আবহাওয়া অফিস জানান, আজ বেলা ১১টায় ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে।

এদিকে, কয়েকদিন ধরে বয়ে যাওয়া ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুরের জনজীবন। কনকনে হিম ঠান্ডা আর কুয়াশার দাপটে বিপাকে পড়েছেন এ জেলার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ।

ফরিদপুরে তাপমাত্রা নেমেছে ৯.৫ ডিগ্রিতে

দুপুর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট। এতে বিপাকে পড়েছেন খেটে-খাওয়া দরিদ্র মানুষজন। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। একই সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডায় সকালে রাস্তাঘাট থাকছে তুলনামূলক ফাঁকা।

প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন এ জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। তবে জেলার দরিদ্র মানুষের মধ্যে মাঝে মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেলেও সেটা তুলনামূলক নগণ্য।

ফরিদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শনিবার সকালে ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যেটাকে আমরা মৃদু শৈত্যপ্রবাহ বলে থাকি। সামনের কয়েকদিনে এ তাপমাত্রা তুলনামূলক কিছুটা বাড়লেও আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি আবার এ তাপমাত্রা কিছুটা কমতে পারে।

/এফআর/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম