ইজতেমা মাঠে এক রাতেই ৩ মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৩, ০৯:২২আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৯:২৩

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্বে মোট চার মুসল্লির মৃত্যু হলো। তারা অচেতন ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাতের১১টার মধ্যে তাদের মৃত্যু হয়। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া মুসল্লিরা হলেন- গাইবান্ধার শুক্কুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫) ও গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান উদ্দিন (৪৮)।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার এশার নামাজের সময় খিত্তায় বসে জিকির করা অবস্থায় আব্দুল হান্নান অজ্ঞান হয়ে গেলে সেখানেই তিনি মারা যান। ব্যবসায়ী বোরহান রাত ১১টায় ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হলে তিনি খিত্তায় অবস্থান করা অবস্থায় মারা যান এবং সন্ধ্যায় গাইবান্ধার শুক্কুর মন্ডল মারা যান। এ ছাড়া একইদিন ভোরে সাভারের শিমুলতলি এলাকার মফিজুল ইসলাম মারা যায়।

/এফআর/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান