‘প্রতিটি মানুষকে করোনার টিকা দিতে ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে’

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৩, ১৯:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৯:৪৪

নির্বাচন এলেই বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নির্বাচন আসছে। এজন্য আবারও রাস্তাঘাটে মিছিল, ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করে সাধারণ মানুষ এবং পুলিশকে আহত করছে তারা। বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। কারণ তারা ভোটের রাজনীতি বিশ্বাস করে না।’

দেশের প্রতিটি মানুষকে করোনার টিকা দিতে ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অনেক ধনী দেশ করোনার চিকিৎসা ও টিকা বিনামূল্যে দেয়নি। অথচ বাংলাদেশে বিনামূল্যে ভ্যাকসিন ও করোনার চিকিৎসা সেবা দিয়েছি আমরা।’

শনিবার (২১ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা যুবলীগের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়, ভোটে যেতে চায় না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারা ভোটের কথা বলে না, ভোট করতেও চায় না। কারণ জনগণ তাদের ভোট দেবে না, সেটা ভালো করেই জানে। এজন্য ভোট ছাড়াই ক্ষমতায় যেতে চায় তারা। ক্ষমতায় গিয়ে কি করবে, তা বলে না। ক্ষমতায় গিয়ে কী মানুষ মারবে, না খাইয়ে রাখবে, নাকি গ্রেনেড হামলা করে মানুষ মারবে, নাকি মানুষকে ঘরবাড়ি বানিয়ে দেবে, আরও ভাতা দেবে—কিছু তো বলে না তারা। শুধু ক্ষমতায় যেতে চায়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে সার থেকে লুটপাট করেছে, বিদ্যুৎ থেকে লুটপাট করেছে। তখন মানুষ বিদ্যুৎ পায়নি। এসব দেশের মানুষ জানে। তারা ক্ষমতায় গেলে বর্তমান সরকারের দেওয়া সব সামাজিক ভাতা বন্ধ করে দেবে। তখন আপনারা কেউ বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতা পাবেন না। তাই পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করুন।’

জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাবেক যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা ও যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি।

এর আগে দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার এলাকায় শুভ্র সেন্টারে শীতবন্ত্র বিতরণ করেন মন্ত্রী। এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাস ও মানুষকে পুড়িয়েছে। তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যা কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এজন্য আমরা তাদের বলেছি, ভোটে আসেন। দেশের মানুষ যাদের ভোটে নির্বাচিত করবেন, তারাই ক্ষমতায় যাবেন। কিন্তু বিএনপি-জামায়াত ভোটে বিশ্বাসী না।’

/এএম/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি